1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অপারেশন ডেভিল হান্ট: নবীগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

অপারেশন ডেভিল হান্ট: নবীগঞ্জে নাশকতা মামলায় যুবলীগ নেতা ইকবাল গ্রেফতার

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ,নবীগঞ্জ 

নবীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: ইকবাল হোসেন (৪৫) নামে এক যুব লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (০৫ মার্চ) বুধবার গভীর রাতে উপজেলার বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান পরিচালনা করে আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া এলাকা থেকে নবীগঞ্জ থানার একদল পুলিশ ইকবালকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতারকৃত আসামী হলো, এফআইআর নং-১৫/৩৪, জি আর নং-৩৪, ধারা- The Special Power Act 1974 এর 15(1)(a)/15(3)/25D. আউশকান্দি ইউনিয়নের জিহাদীপুর গ্রামের মৃত আলা উদ্দিনের পুত্র মো: ইকবাল হোসেন (৪৫) কে ঢাকা-সিলেট মহা সড়ক নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় নবীগঞ্জ থানায় নাশকতা মামলা করা হয়। তাকে এই নাশকতা মামলার সন্ধিগ্ন আসামী হিসেবে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) এর দিকনির্দেশনায় এসআই মো: সুমন মিয়ার নেতৃত্বে এসআই মো: আনিছুল ইসলাম, এএসআই সিদ্দিকুর রহমান ও এএসআই রুহুল আমিন এর সহযোগিতায় একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে নাশলতা মামলার সন্দিগ্ন পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন, (পিপিএম) বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় প্রাইভেট কার পুড়ানোর ঘটনায় দায়েরকৃত নাশকতার মামলার সন্দিগ্ন আসামী হিসেবে  ইকবালকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পলাতক আসামীকে যথাযথ পুলিশি প্রহরায় হবিগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park