1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অটোরিকশার চাকায় ওড়না পে‌চিয়ে অধরা ইসলাম মোহনার মর্মা‌ন্তিক মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

অটোরিকশার চাকায় ওড়না পে‌চিয়ে অধরা ইসলাম মোহনার মর্মা‌ন্তিক মৃত্যু

আনিসা মনি
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

আনিসা মনি
নিজস্ব প্রতিনিধি

পটুয়াখালীতে প্রাইভেট পড়ে নাস্তা খেতে যাওয়ার পথে অটোরিকশার চাকায় ওড়না পে‌চিয়ে অধরা ইসলাম মোহনা নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মা‌ন্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) বেলা ১১টার দিকে শহরের ডি‌সিকোর্টের সামনের ফোর‌ লেনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত অধরা ইসলাম শহরের মুস‌লিমপাড়া এলাকার ব্যবসায়ী মোঃ রাসেল মু‌ন্সির মেয়ে। তিনি পটুয়াখালী সরকারী মহিলা কলেজের মানবিক শাখার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।‌

বিষয়‌টি নি‌শ্চিত করে সদর থানার ও‌সি মোঃ জ‌সিম জানান, প‌রিবারের পক্ষ থেকে কোনো আপ‌ত্তি না থাকায় মরদেহ পোষ্টমর্টেম ছাড়াই অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।‌

ঘটনার সময় অধরার সাথে থাকা বান্ধবী চাদ‌নি ও অটোরিকশার যাত্রী মারুফার বরাত দিয়ে বাবা মোঃ রাসেল মু‌ন্সি জানান, শিক্ষকের কাছে প্রাইভেট শেষ করে নাস্তা করার উদ্দে‌শে অটোরিকশায় চড়ে রওয়ানা দেন তিনি। প‌থিম‌ধ্যে গলায় থাকা ওড়না‌টি চাকায় জ‌ড়িয়ে যায়। মুহুর্তের ম‌ধ্যে অধরার গলায় ফাঁস পড়ে এবং তৎক্ষণাৎ সিট থেকে নিচে পড়ে যায় সে।

এসময় অধরার বান্ধবীসহ অটোরিকশায় থাকা যাত্রীরা অধরাকে অটো থে‌কে না‌মিয়ে অন্য একটি যানে হাসপাতা‌লে নেয়ার পর দা‌য়িত্বরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park