1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
◾ তিতাসের বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

◾ তিতাসের বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৪ইং অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ রবিবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার আসমানিয়া বাজারস্থ বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজ এর সভাপতি সেলিম সরকার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্কুলের শিক্ষক, পরিচালক ও শিক্ষার্থীবৃন্দ।

এতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রোমেন ও সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তার।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্কুল পরিচালক মো. নাসির উদ্দিন মাসুম, আলী আকবরসহ সকল শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবকগণ।

পরে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থী সাবিকুন নাহারসহ এ প্লাস প্রাপ্ত মোট ৬জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park