1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৮কোটি টাকার আ*ইসসহ রো-হি-ঙ্গা তরুণ আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

৮কোটি টাকার আ*ইসসহ রো-হি-ঙ্গা তরুণ আটক

নিজস্ব প্রতিবেদন:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদন:

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) কর্তৃক মরিচ্যা যৌথ চেকপোষ্টে তল্লাশীকালীন ০১ জন আসামীসহ ৮,১২,৫০,০০০/- টাকা মূল্যের ০১ কেজি ৬২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার।

মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ১৮০০ ঘটিকায় রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোষ্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কার্যক্রম জোরদার করা হয়। মরিচ্যা চেকপোষ্ট হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ পশ্চিমে গোয়ালিয়া চেকপোষ্টে টহলরত অবস্থায় রাস্তার পাশ দিয়ে পথচারী মোঃ ফাইসেল (১৯) এফডিএমএন, পিতা-ইয়াছিন, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক নং-৭, থানা-উখিয়া জেলা-কক্সবাজার পায়ে হেঁটে দ্রুত পোষ্ট অতিক্রমকালে তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে থামানো হয় এবং তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করা হয়। পরবর্তীতে তল্লাশী করে তার ব্যাগের ভিতর হতে ৮,১২,৫০,০০০/- টাকা মূল্যের ১ কেজি ৬২৫ গ্রাম ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আটককৃত আসামীকে ক্রিষ্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park