1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৫ দফা দাবি আদায়ে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

৫ দফা দাবি আদায়ে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ০৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌরসভা জামায়াতে উদ্যোগে কালিয়াকৈরের চন্দ্রায় হাইওয়ে রোড বিক্ষোভ মিছিল করেন এবং বিক্ষোভ মিছিল শেষে সবাই সমবেত হয়ে সংখিপ্ত সমাবেশ করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর -০ ১ (কালিয়াকৈর) আসনে এমপি পদপ্রার্থী এবং সাবেক ডিসি মো শাহ আলম বকসি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী। এসময় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতি বাস্তবায়নসহ ০৫ দফা দাবি আদায়ে আরও কঠোর আন্দোলনের কথা বলেন। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ও রাস্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করতে হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে ২৪ এর আন্দোলনে শহীদ ও আহত এবং যোদ্ধাদের সাথে অন্যায় করা হবে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী ছাড়াও অসংখ্য জনসাধারণ অংশ গ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park