1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
১৫ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র ব্যবসায়ী জনি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

১৫ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র ব্যবসায়ী জনি গ্রেফতার

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১৩ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

অস্ত্র মামলায় দায়েরকৃত ১৫ বছরের সাজাপ্রাপ্ত শীর্ষ অস্ত্র ব্যবসায়ী পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার (৫ এপ্রিল) জেলার গোমস্তাপুর উপজেলায় পরিচালিত এক অভিযানে পলাতক এই আসামীকে গ্রেফতার করে র‌্যাব-৫।

গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী জেলার গোমস্তাপুর উপজেলার মকররমপুর এলাকার রাশেদা বেগম ও কুরবান আলীর ছেলে জনি রহমান (৩৭)।

এ বিষয়ে সোমবার গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চলতি মাসের ৫ তারিখ শনিবার দিবাগত রাত ৯টায় জেলার গোমস্তাপুর উপজেলায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের দায়েরকৃত অস্ত্র মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পেশাদার শীর্ষ অস্ত্র ব্যবসায়ী জনিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব আরো জানায়, ২০২২ সালে অস্ত্র সংরক্ষণ করে বিক্রয়ের সময় অস্ত্রসহ র‌্যাবের টহল দলের নিকট হাতেনাতে গ্রেফতার হয় জনি। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় তার নামে একটি অস্ত্র মামলা দায়ের করা হলে আসামী জনি জামিনে মুক্তি নিয়ে পলাতক থাকেন। এ সময় বিচারিক বিজ্ঞ আদালত তাকে ১৫ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করলে প্রশাসনের অভিযান আবারো অব্যাহত থাকে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং গোমস্তাপুর থানায় হস্তান্তর করে বলে জানান অধিনায়ক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park