1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হোমনায় আইএলটিএস এন্ড আইটি স্কিল সেন্টারের শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

হোমনায় আইএলটিএস এন্ড আইটি স্কিল সেন্টারের শুভ উদ্বোধন

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৩ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস

তিতাস কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অত্যাধুনিক প্রযুক্তি ও ভাষা শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইব্রাহীম খলিল টাওয়ারের ২য় তলায় IELTS & IT Skills Center-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

IELTS & IT, Skills Centere এর কনসালট্যান্ট ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় এবং কার্য নির্বাহী ও চিফ কনস্যালট্যান্ট IELTS & IT Skills Center মাসুম বিল্লাহ সজীবের সভাপতিত্ত্বে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, হোমনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার রাশেদুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট স্কাউটস ব্যক্তিত্ব মোঃ লিয়াকত আলী সরকার, হোমনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হক সরকার,হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান,
কফিল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যাললয়ের প্রধান শিক্ষক
আমেনা বেগম, আমিনুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক কে এম আতিকুর রহমান, নিলখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক সরকার, কাপাশকান্দি মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল করিম।

আরো উপস্থিত ছিলেন, IELTS & IT Skills Center এর প্রধান পৃষ্টপোষক আবু সায়েম সরকার, IELTS and It Skills Center এর পরিচালক আনোয়ার হোসাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তি শিক্ষায় আগ্রহী তরুণরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটি ইংরেজি ভাষা দক্ষতা ও আইটি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উদ্যোক্তারা জানান, এখানে আন্তর্জাতিক মানের আইএলটিএস (IELTS) প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি বিষয়ক কোর্স পরিচালিত হবে। যুগের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ হোমনার শিক্ষার্থীদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে সহায়তা করবে এবং তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরি করবে। উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হোমনায় প্রযুক্তি শিক্ষার নতুন দুয়ার খুলে গেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park