1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাসপাতালে নেই ডাক্তার-নার্স, চিকিৎসা সেবা বন্ধ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হাসপাতালে নেই ডাক্তার-নার্স, চিকিৎসা সেবা বন্ধ

শাহিন আলম– টেকনাফ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

শাহিন আলম– টেকনাফ
প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ২০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে প্রায় এক মাস ধরে নেই কোনো ডাক্তার ও নার্স। ফলে হাসপাতালে কোনো ধরনের চিকিৎসাসেবা পাচ্ছেন না দ্বীপের বাসিন্দারা।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপটিতে ১০ হাজারেরও বেশি মানুষের বসবাস। তাদের চিকিৎসা সেবা পাওয়ার একমাত্র স্থান ২০ শয্যা সরকারি হাসপাতাল। তবে ডাক্তার ও নার্স না থাকায় গত এক মাস ধরে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। দ্বীপের বাসিন্দারা আগে এ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পেলেও এক মাস ধরে পুরোপুরি চিকিৎসা সেবা বন্ধ রয়েছে ওই হাসপাতালে।

তিনি আরও বলেন, সরকারিভাবে এমবিবিএস ডাক্তার ও নার্স থাকার কথা থাকলেও গত কয়েক বছরে একটি এনজিও মেডিকেল টিমের মাধ্যমে এই হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে আসছিল। ওই প্রজেক্টের মেয়াদ শেষ হওয়ায় তারাও চলে গেছেন। দ্বীপবাসীর নিয়মিত চিকিৎসা সেবার জন্য সরকারি ডাক্তার ও নার্স খুবই প্রয়োজন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় রুদ্র বলেন, সেন্টমার্টিন ২০ শয্যা হাসপাতালে সরকারিভাবে মেডিকেল অফিসারসহ ১৫ জনের পদ রয়েছে। তবে বর্তমানে ওই হাসপাতালে একজন ৪র্থ শ্রেণির কর্মচারী রয়েছে। নেই কোনো ডাক্তার-নার্স।

তিনি আরও বলেন, বিভিন্ন সময় সরকারিভাবে ডাক্তারের পোস্টিং হলেও তারা যোগ দেওয়ার পরপরই আবার চলে যান। বর্তমানে ওষুধপত্র ও চিকিৎসা সেবা দিতে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার পাঠানো হয়। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park