1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হালুয়াঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

হালুয়াঘাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চবিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে নির্বাচন পরিচালনায় আইনানুগ বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করে নিষ্ঠা, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এদিন জেলা প্রশাসক উপজেলা পর্যায়ে আয়োজিত শিক্ষকদের সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি রিডিং দক্ষতা এবং গণিতের মৌলিক দক্ষতা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। পাশাপাশি গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে আয়োজিত উপজেলা পর্যায়ের মতবিনিময় সভাতেও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে মোঃ সাইফুর রহমান নির্বাচন ও গণভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তার আন্তরিক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য উৎসাহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, ভোটগ্রহণ কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park