1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ডা.আলমগীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ডা.আলমগীর হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আতাউর রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১১৭ বার পঠিত

আতাউর রহমান

বাগমারা প্রতিনিধিঃ-

রাজশাহীর বাগমারা উপজেলার ঐতিহ্যবাহী হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ জানুয়ারী) সন্ধা ৬ ঘটিকার সময় হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান মনির সঞ্চালনায় ও সভাপতি হুসাইন মোহাম্মদ মোবারকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃআলমগীর হোসেন।
উক্ত মতবিনিময় সভায় তিনি বলেন, প্রায় ২৬০০ লোকের চিকিৎসা সেবা বাগমারায় ফ্রী ক্যাম্পের মাধ্যমে সেবা দিয়েছি। ফ্রি স্বাস্থ্যসেবা কার্ড তৈরী করতে চায়।এজন্য সকলের সহযোগিতা আমার প্রয়োজন। সাংবাদিকরা আমার পাশে থাকলে আমি কাজগুলো সঠিক ভাবে সম্পন্ন করতে পারবো।সকলে আমার জন্য দোয়া করবেন।
এসময় গোবিন্দপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বাবুল হোসাইন বলেন,হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাব যেন জালিমের ঢাল না হয়ে কাজ করে। সকল সাংবাদিকদের কাছে আমি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ জানাচ্ছি।আপনারা দেশ ও জাতীর মঙ্গলের জন্য কাজ করুন।

এসময় আরও উপস্থিত ছিলেন,হাটগাঙ্গোপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা শাহীন আলম,বাবুল হুসাইন,সজীব হোসেন,রাকিব হোসেন,নাজমুল হোসেন,আ: জব্বার রানা ও হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park