1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
হত্যা মামলায় গ্রেপ্তার আ.লীগের সাবেক এমপি - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

হত্যা মামলায় গ্রেপ্তার আ.লীগের সাবেক এমপি

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর-৬ আসনের চারঘাট-বাঘার আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রায়হানুল হককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আফজাল হোসেন।

জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারী রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচী চলছিলো। এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাঁদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এরপর দীর্ঘদিন ধরে ওই হত্যার ঘটনায় নিহতের পরিবারের পক্ষ মামলা করতে পারেনি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৫ আগষ্ট স্বৈরশাষক শেখ হাসিনা পালিয়ে গেলে চলতি মাসের ৫ আগষ্ট নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে স্বৈরশাষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, চারঘাট-বাঘার সাবেক এমপি সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম ও সাবেক সাংসদ আলহাজ্ব রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

চারঘাট থানার ওসি আফজাল হোসেন জানান, সরকার পতনের পরদিন গত ৬ আগস্ট  চারঘাটে নাশকতার ঘটনায় গত ১ সেপ্টেম্বর চারঘাট থানায় একটি মামলা হয়। মামলার তদন্তে রাহেনুল হক রায়হান জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। এ মামলায় শনিবার বেলা ১১টার দিকে রাহেনুল হক রায়হানকে চারঘাট বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park