
বেবি চক্রবর্ত্তী:হুগলী :- ব্যান্ডেল রেল স্টেশনের পাশে
শরৎচন্দ্র বহুমুখী শিক্ষা নিকেতন নামে এই বেসরকারী স্কুল গত চার দশকেরও বেশি সময় ধরে চলছিল।একটা সময় ছিটে বেড়ার ঘর ছিল।পরে শরৎচন্দ্র ইন্সটিটিউটে স্কুল চলতে থাকে।অনেক ছাত্র ছাত্রী এই স্কুল থেকে পরে পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত হয়েছেন।সেই প্রাক্তনীরাও স্কুল বন্ধ হয়েছে খবর পেয়ে ছুটে আসেন।
অভিভাবক ও প্রাক্তনীরা জানান,রেল হঠাৎ করে স্কুল বন্ধ করে দিল।এখন বাচ্চারা যাবে কোথায়।ব্যান্ডেলে কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছে।সেখানে তাহলে এই বাচ্চাদের নেওয়া হোক।নাহলে বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হোক।এইভাবে হঠাৎ করে বিজেপি পরিচালিত রেল শিক্ষা প্রতিষ্ঠান গায়ের জোরে বন্ধ করায় তিব্র ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল কংগ্রেস পরিচালিত বাংলার হৃদয়ে মমতা সোশ্যাল মিডিয়া গ্ৰুপের রাজ্য কো-অডিনেটর তথা জেনারেল সেক্রেটারি অভিষেক,ও তৃণমূলের অন্যান্য কর্মীরা।বিজেপির নির্দেশে এই রেল কর্তীপক্ষ কখনো কোয়াটার ভাঙার জন্য নোটিশ পাঠায় আবার কখনো শিক্ষা পতিষ্টানে তালা ঝুলিয়ে দেয়।স্কুলের প্রধান শিক্ষক বলেন,গত ২৫ তারিখে নোটিশ দিয়েছিল রেল।হঠাৎ করে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় পড়ুয়াদের সমস্যা হচ্ছে। স্কুলে পড়ুয়াদের নিয়ে অভিভাবকরা আন্দোলনে নামে,অভিভাবকদের সরাতে ঘটনাস্থলে আসে আরপিএফ।
পূর্বরেল সূত্রে খবর,রেলের জায়গায় বেআইনি দখলদারী উচ্ছেদ করা হচ্ছে।ব্যান্ডেল স্টেশন ও সংলগ্ন এলাকায় কোয়ার্টারে যারা অবৈধ ভাবে বসবাস করছে তাদেরও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে।ব্যান্ডেল জংশন স্টেশনকে ঢেলে সাজানো হবে তাই এই নোটিশ।পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানান,বেআইনি ভাবে দখল করে রাখা জায়গা উচ্ছেদ করা হচ্ছে আইনি ভাবে।