1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় কমিটি গঠন: সবুজ সভাপতি, রাসেল সাধারণ সম্পাদক ও শ্যামল সাংগঠনিক সম্পাদক - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় কমিটি গঠন: সবুজ সভাপতি, রাসেল সাধারণ সম্পাদক ও শ্যামল সাংগঠনিক সম্পাদক

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস (কুমিল্লা)নিজস্ব প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ফ্রেন্ডস ক্লাবের সাবেক প্রধান সমন্বয়ক মোঃ সেলিম সবুজকে সভাপতি, কুস্তিগির রাসেলকে সাধারণ সম্পাদক ও ডেন্টিস্ট মাহবুবুর রহমান শ্যামলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করেন ক্লাবটির প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত। ৫ অক্টোবর শনিবার বিকালে বাতাকান্দি বাজারের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভার মাধ্যমে নতুন এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোঃ তারেকুল ইসলাম ভূইয়া, সহ সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ সভাপতি মোঃ মোস্তাক আহমেদ সরকার, সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, সহ সভাপতি কাজী মোঃ জামাল হোসেন মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন শিকদার, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মুন্সি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম নোমানী, প্রবাসি কল্যাণ সম্পাদক মোঃ মাঈনুদ্দিন বেপারী সাহেদ, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ শফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আতাউর রহমান, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নুর হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ফাতেমা-তুজ জোহরা (শিফাত), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ শাহিন সাকের ও দপ্তর সম্পাদক দীপক দেবনাথ প্রমূখ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য ও লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহমেদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park