1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে হাইকোর্টের নির্দেশ

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজার জেলার সমুদ্র ঘেরা দ্বীপ মহেশখালী উপজেলাধীন সোনাদিয়া দ্বীপ ও আশপাশের এলাকায় বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট। ১৯৯৯ সালে তৎকালীন সরকার সোনাদিয়া দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে। সম্প্রতি এই দ্বীপ ও আশপাশের এলাকা, যেমন: ঘটিভাংগা, তাজিয়াকাটা ও হামিদার দিয়া এলাকায় ম্যানগ্রোভ ফরেস্ট নিধন করে অবৈধ চিংড়ি ঘের তৈরির মহাযজ্ঞ চলছে। এই বিষয়ে প্রথম আলোসহ বিভিন্ন জাতীয় দৈনিকে রিপোর্ট প্রকাশিত হচ্ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। 

এই বিষয়ে আশু ব্যবস্থা নিতে সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বেজা, পরিবেশ ও বন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, জেলা প্রশাসক-কক্সবাজার এবং পুলিশ সুপার- কক্সবাজারসহ ১২ জনকে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। এক রীট আবেদনের প্রেক্ষিতে আজ মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব ফাতেমা নজিব ও মাননীয় বিচারপতি জনাব শিকদার মাহমুদুর রাজী-এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদালত সকল অবৈধ চিংড়ী ঘেড় উচ্ছেদের পাশাপাশি এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করে মহামান্য হাইকোর্ট বিভাগে রিপোর্ট দাখিলের নির্দেশ প্রদান করেছেন। 

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মো: রহিম উল্লাহ, মহেশখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক  জনাব এম আজিজ সিকদার, জনাব মো: ইউনুস, ও জনাব সিরাজুল মোস্তফা রুবেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ জন ছাত্রসহ মোট ১২ জন মহেশখালীর বাসিন্দার এপক্ষে বাংলাদেশ সুপ্রীম কোর্টর আইনজীবী জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন রীটটি দায়ের করেন। রীট আবেদনটি শুনানি করেন সুপ্রীম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ শিশির মনির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park