
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে নিম্ন আয়ের ১৫০ পরিবারের মধ্যে শুষ্ক রসদ ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ড পূর্ব জোনের ব্যবস্থাপনায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ডের জাহাজ ‘তাজউদ্দিন’-এর মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপের ১৫০টি নিম্ন আয়ের পরিবারের মধ্যে শুষ্ক রসদ ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ‘দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সংকটকালীন সময়ে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে নিয়মিত মানবিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড।’
তিনি আরও বলেন,‘দেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলের মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে কোস্ট গার্ড।