
এম মনিরুল ইসলাম স্টাফ রিপোর্টার।
বোন ও মৎস্য অধিদপ্তরের অধীনে সুন্দরবন ইকো গাইড ট্রেনিং সাতক্ষীরা রেঞ্জের প্রধান কার্যালয় সংলগ্ন সিএমসি ঘরে অনুষ্ঠিত হয়েছে জানা যায় গত ৪ সেপ্টেম্বর সকাল আটটা হতে উক্ত ট্রেনিং কার্যক্রম অনুষ্ঠান শুরু হয় স্বাগত বক্তব্য রাখেন বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এবিএম ইকবাল হাসান চৌধুরী অনুসন্ধানে প্রকাশ খুলনা পশ্চিমবন বিভাগের আওতাধীন সাতক্ষীরা রেঞ্জ। জীব বৈচিত্র্য সংরক্ষণ পূর্বক দক্ষ গাইড তৈরির উদ্দেশ্যে উক্ত ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। তিন দিনব্যাপী এর কার্যক্রম চলমান থাকবে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী সিএমসি( ক্রাইম পেট্রল টিম) অফিস ভবনে ইকো গাইড ট্রেনিং সফলভাবে প্রথম দিন সম্পন্ন হয়েছে। বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, ডেপুটি চিপ অফ পার্টি ইউএসএআইডি ইকো ট্যুরিজম অ্যাক্টিভিটি প্রফেসর ডঃ মোহাম্মদ ওয়াসি উল ইসলাম। প্রফেসর ডেভিড খান ইকো গাইট প্রশিক্ষক সরোয়ার জাহান মিঠু এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট স্পেশালিস্ট। তিনি একজন দক্ষ গাইডের যাবতীয় বৈশিষ্ট্য উল্লেখ করেন। আমেরিকান দাতা গোষ্ঠী ইউএসএআইডির অর্থায়নে বন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে, গাইড কার্যক্রম চালু হওয়ার ফলশ্রুতিতে পর্যটক বৃন্দের নিরাপত্তা নিশ্চিত করতে ও বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ সুন্দরবনকে সুরক্ষিত রাখতে, পরিবেশ দূষণ সহ বন আইন বিরুদ্ধ কার্যাবলী থেকে পর্যটক বৃন্দকে দূরে রাখার উদ্দেশ্যে, উক্ত ট্রেনিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। মোট অংশগ্রহণকারী ইকো টুর গাইড এর সংখ্যা ৩০ জন।বেশিরভাগ সিএমসি সদস্য,ভিসি এফ সদস্য ও স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে দক্ষ জনশক্তি, দুর্ঘটনা ও সুন্দরবনের গুণাবলী বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে গতকালের ইকো গাইড ট্রেনিং সফলভাবে সম্পন্ন হয়েছে। আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ওসি। মূল্যায়ন পরীক্ষা তত্ত্বাবধান করেন লিঙ্কন মন্ডল।