1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সীমান্তে থমথমে গোলার শব্দ, উড়ছে যুদ্ধবিমান। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

সীমান্তে থমথমে গোলার শব্দ, উড়ছে যুদ্ধবিমান।

শাহিন আলম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

শাহিন আলম টেকনাফ //

মিয়ানমারে চলমান সংঘাতে সীমান্ত এলাকার পরিস্থিতি এখনো থমথমে। মিয়ানমার থেকে ভেসে আসছে মুহুর্মুহু গোলার বিকট শব্দ। বৃহম্পতিবার রাত ৯ টায় সীমান্তে যুদ্ধ বিমানের হামলায় টেকনাফের জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত কেঁপে উঠেছে। এতে ভয়ে সীমান্তের কাছাকাছি মানুষজন ঘর থেকে বেরিয়ে পরছে।

টেকনাফ পৌরসভার বাসিন্দা কেফায়েরত উল্লাহ। সীমান্তের কাছাকাছি জালিয়া পাড়ার বাসিন্দা। সে বলে, ‘রাতে হঠাৎ সীমান্তে পর পর দুটি গোলার বিকট শব্দ পাওয়া গেছে। এতে ঘর থেকে লোকজন বেরিয়ে পরে। আমাদের মতো অনেকে ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে। এছাড়া সীমান্তে যুদ্ধ বিমান দেখা গেছে।’

সীমান্ত খোঁজ খবর রাখেন এমন এক সরকারি কর্মকর্তা বলেন, ‘অনেক দিন পর সীমান্তের খুব বেশি গোলার বিকট শব্দ পাওয়া গেছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে, রাখাইনের পেরাংপুল ও আশিক্ক্যা পাড়া জান্তা সরকার যুদ্ধ বিমান নিয়ে হামলা করছে। মূলত আরকান আর্মির দখলে থাকা চৌকি উদ্ধারের সরকার নতুন করে হামলা চালাচ্ছে। ফলে নতুন করে সীমান্তে অনুপ্রবেশের শঙ্কাও বাড়তে পারে।’
এদিকে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার দায়ে মিয়ানমারের জান্তা সরকারের নেতৃত্ব দানকারী সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছেন প্রসিকিউটররা। ২০১৭ সালে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে একটি রোহিঙ্গা জঙ্গি সংগঠন পুলিশ পোস্টে হামলার পর মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছিল। সেনারা সেসময় রোহিঙ্গা জনগোষ্ঠীকে উৎখাতে তাদের বাড়িঘর পুড়িয়ে দেয় এবং হাজার হাজার মানুষকে হত্যা করে। সহিংস সে অভিযানের ফলে প্রায় সাড়ে সাত লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন।

এ বিষয়ে টেকনাফ উপজেলার ইউএনও দায়িত্বে থাকা (ভুমি) সহকারি কমিশনার আরিফ উল্লাহ নিজামী বলেন, ‘মিয়ানমারের গোলার বিকট শব্দে আমার বাস ভবনও কেঁপে উঠেছে। এ ধরনের হামলায় সীমান্তের লোকজন যাতে আতঙ্কিত না হয় সেজন্য খোঁজ খবর রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তের আমাদের বাংলাদেশ কোস্ট-বিজিবি সদস্যরা সর্তক অবস্থানে রয়েছে।’
বাংলাদেশ সীমান্তবর্তী টেকনাফের বাসিন্দা মোহাম্মদ জসিম বলেন, ‘এ ধরনের গোলার বিকট শব্দ আগে পাওয়া যায়নি। যার ফলে লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে আগুনের কুন্ডরি, যুদ্ধ বিমানও দেখা গেছে। আমরা খুব ভয়ের মধ্য আছি।’
সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে আছে উল্লেখ করে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘অনুপ্রবেশ রোধে সীমান্তে বিজিবি তৎপর রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park