1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিলেট র‍্যাব-৯ এর অভিযানে ৩৭হাজার ৫শ ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

সিলেট র‍্যাব-৯ এর অভিযানে ৩৭হাজার ৫শ ৫০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেটের একটি আভিযানিক দল গতকাল (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৩টা ২৫ মিনিটের সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৭হাজার ৫শ ৫০ পিস ইয়াবা উদ্ধারপূর্বক ২ জন আসামীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলো, মৌলভীবাজার জেলার রাজনগর থানার বুঝবন গ্রামের মৃত আব্দুল রশিদের পুত্র মোঃ বুলবুল আহমেদ (৫০) ও একই গ্রামের মৃত রুবেল আহমেদের কন্যা শোভা আক্তার (২২)। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়টি নিশ্চিত করেন সিলেট র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park