1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে ব্যর্থতা ও দ্বায়িত্বে অবহেলার দায়ে ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

সিরাজগঞ্জে ব্যর্থতা ও দ্বায়িত্বে অবহেলার দায়ে ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জে সাংগঠনিক কাজে ব্যর্থতা ও দ্বায়িত্বে অবহেলার দায়ে উপজেলা ও থানা স্বেচ্ছাসেবক দলের ৫ ইউনিয়ন ও ৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক(দপ্তরের দায়িত্বে) মোঃ নাজমুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এর সত্যতা নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নির্দেশ মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় সাংগঠনিক কাজে ব্যর্থতা ও দ্বায়িত্বে অবহেলার দ্বায়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন রায়গঞ্জ উপজেলার সোনাখারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, উল্লাপাড়া উপজেলার বড়হার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও উল্লাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্তি ঘোষনা করা হইল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় ইউনিট সমূহের কমিটি অতি দ্রুত কর্মীসভার মাধ্যমে গঠন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park