1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের ছয় আসনে বিএনপির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

সিরাজগঞ্জের ছয় আসনে বিএনপির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু

মো:কোরবান আলী রিপন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মো:কোরবান আলী রিপন উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন পরিচালনায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্তির বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাইদুর রহমান বাচ্চু।
নিয়োগপত্র অনুযায়ী, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনসহ জেলার মোট ছয়টি সংসদীয় আসনে দলীয় নির্বাচন কার্যক্রম সমন্বয়, সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ এবং প্রচার-প্রচারণা তদারকির দায়িত্ব পালন করবেন তিনি।
দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাইদুর রহমান বাচ্চু বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ইনশাল্লাহ, প্রতিটি আসনে বিপুল বিজয় অর্জন করে আমরা ঘরে ফিরব।”
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের সংগঠন আরও শক্তিশালী করা, ভোটারদের সঙ্গে সংযোগ বৃদ্ধি এবং সার্বিক নির্বাচন ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় নিশ্চিত করতেই এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park