1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাধারণ মানুষের বন্ধু হয়ে কাজ করতে চাই: ওসি শফিকুল ইসলাম - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাধারণ মানুষের বন্ধু হয়ে কাজ করতে চাই: ওসি শফিকুল ইসলাম

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জঃ
বরিশাল বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের খোঁজ খবর নিতে আইন শৃঙ্খলা সভা করেছে বাকেরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।

গত কাল ০৪ ডিসেম্বর রোজ বুধবার সন্ধ্যা ছয়টায় বাকেরগঞ্জে ভরপাশা ইউনিয়নের দাদুর হাট বাজারে এ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। বাকেরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমনের সঞ্চালনায় ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন জোমাদ্দার। ভরপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কেরামত আলী হাওলাদার,

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নুরুল ইসলাম সিকদার, বিএনপি নেতা রাজিবুল ইসলাম পান্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মাসরুল খান,,সাবেক ছাত্রদল নেতা হাবিবুর রহমান হিরন, বিএনপি নেতা নাজেম আলী মৃধা, ছয় নং ওয়ার্ড বিএনপি নেতা আঃ ছালাম হাওলাদার,আনিসুর রহমান চুন্নু হাওলাদার, ভরপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সবুজ বিশ্বাস,, বাজার ব্যবসায়ী মনজু হাওলাদার,সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত পাঁচ শতাধিক সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন পুলিশ জনগণের বন্ধু, আমি এবং বাকেরগঞ্জ থানা পুলিশ সদস্যগণ জনগণের বন্ধুর ভূমিকায় কাজ করবো, ওসি শফিকুল ইসলাম আরো বলেন বাকেরগঞ্জ থানায় কোন মিথ্যা মামলা হবে না এবং জনগণ হয়রানির শিকার হবে না এবং সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, ইভটিজিং সহ সবধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি পুলিশকে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সঠিক তথ্য দিয়ে সহায়তা করবেন। সভা শেষে আইন শৃঙ্খলা সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park