1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার চোরাই পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিকদল ৮৪ টি ভারতীয় শীতের কম্বল আটক করে।

মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরাস্থ ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বাধীন সাতক্ষীরাস্থ আগড়াখোলা নামক স্থান হতে ভারতীয় শীতের কম্বল ভারত হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা বিজিবি টহলদলের উপস্থিতি বুজতে পেরে মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায় । পরবর্তীতে আভিযানিকদল উক্ত চোরাকারবারীদের ফেলে যাওয়া ৮৪টি ভারতীয় শীতের কম্বল উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় কম্বলের মূল্য ৮৪ X ৪,০০০/- = ৩,৩৬,০০০/- টাকা (তিন লক্ষ ছয়ত্রিশ হাজার) টাকা।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় কম্বলগুলো সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park