
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর
ফিংড়ী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২১ নভেম্বর (বৃহস্পতিবার) মাগরিবের নামাজের পর ফিংড়ী ইউনিয়ন জামায়াতের আমীর মুহা. শাহিনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জুম্মান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলন দক্ষিণ ফিংড়ী মজলিসপুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
বিপুল কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন ১৪নং ফিংড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম।
কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফিংড়ী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মুহা. আশরাফুজ্জামান, সেক্রেটারি হেলাল উদ্দিন ও ওয়ার্ড সভাপতি সেক্রেটারিবৃন্দ প্রমুখ।