1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গায় প্রকাশ্যে জামায়াতের কর্মী সম্মেলন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর ঝাউডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝাউডাঙ্গা জামায়াত অফিস অডিটরিয়ামে-এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক ইকবাল হোসেনের সভাপতিত্বে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিবেসে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমে দ্বীন ও সাতক্ষীরা জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুস সবুর।উপজেলা কর্মপরিষদ সদস্য ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনিছুর রহমান।ঝাউডাঙ্গা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ,মাওঃ মহিদুল ইসলাম, মাওলানা নূরুল বাসার, মোঃ মুর্শিদ আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন,” বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, ইসলাম ও ন্যায় ভিত্তিক সুশাসনের বাংলাদেশ বিনির্মাণ, মানবতার সেবা ও দেশ পরিচালনায় যােগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি লাভ করা জামায়াতের একমাত্র লক্ষ্য”।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park