1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) বিকালে শহরের আলামিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে এ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন এর সভাপতিতে ও সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান, মাওলানা আজাদুল ইসলাম, সহকারি সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন, মাওলানা আব্দুস সবুর, মোঃ শহীদ হাসান, উপজেলা কর্ম পরিষদ সদস্য প্রফেসর শহিদুর রহমানসহ কর্মপরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়ন আমীর ও সেক্রেটারিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park