
এম,মনিরুল ইসলাম। শ্যামনগর থেকে।
সাতক্ষীরা জেলার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরের দেবী কালীর মাথার মুকুট চুরির ঘটনায় প্রধান পুরোহিতসহ ৫ হিন্দু ধর্মাবলম্বী আটক করেছে পুলিশ। এই ঘটনার প্রায় ৩৫ ঘণ্টা পর মামলা করেছিলেন মন্দির কতৃপক্ষ।
১২/১০/২০২৪ (শনিবার) কালীমন্দিরের দেবী কালীর মাথার মুকুট চুরির ঘটনায় প্রধান পুরোহিতসহ ৫ হিন্দু ধর্মাবলম্বী আটক করেছে, জেলা গোয়েন্দা শাখা, ডিবি পুলিশ (সাতক্ষীরা)।
উক্ত ঘটানায় সাতক্ষীরা জেলার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দিরের প্রধান পুরোহিত দিলীপ ব্যানার্জী (৪৭), পুরোহিতের সহকারী অপূর্ব সাহা (৩৭), সঞ্জয় বিশ্বাস সাজু (৪০), পরিচ্ছন্নতাকর্মী রেখা রানী (৪২) ও পারুল বিশ্বাস (৪১)। এদের কে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।