1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

সাতক্ষীরা কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা :
উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ই ফেব্রুয়ারী ) সকাল ৯ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা কিন্ডারগার্টেন স্কুলের হেড টিচার রফিকুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন- ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক
উদ্বোধন করেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সাবেক ফিফা রেফারী তৈয়েব হাসান শামসুজ্জামান।

সাতক্ষীরা কিন্ডারগার্টেন’র সিনিয়র শিক্ষক রাফিজা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া পরিচালনা কমিটির চেয়ারপার্সন নাসরিন হাসান, সিনিয়র শিক্ষক মো. আমিরুল ইসলাম, মাজহারুল ইসলাম, আবু মো. জাকারিয়া, সিরাজুল ইসলাম, শামীমা আক্তার, শামছুন্নাহার ফেরদৌস, সালমা জেসমিন, নাছিমা আক্তার, শহিদুল ইসলাম, দেবাশীষ দাস রিনা রানী রায়, প্রমুখ। এসময় সাতক্ষীরা কিন্ডারগার্টেন’র সকল পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়, বিস্কুট দৌড়, মোড়গ লড়াই, লাফ দড়ি খেলাসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের পৃথক গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ক্রীড়া অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park