1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস চ্যাম্পিয়ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস চ্যাম্পিয়ন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : কালিগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস চ্যাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকাল ৪ টায় উপজেলার কিষান মজদূর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে কৃষক দল কৃষ্ণনগর শাখা আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাজারো ক্রিড়ামোদী দর্শকদের উপস্থিতিতে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস ও রতনপুর ইউনাইটেড ক্লাবের মধ্য ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। চার দলীয় নকআউট টুর্নামেন্টের উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলাটিতে প্রথমঅর্ধে গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয় অর্ধের শেষ ভাগে রতনপুর ও কুকরালী উভয়ই এক এক গোল করে সমতা ধরে রেখে খেলার নির্ধারিত সময় অমিমাংসিত ভাবে শেষ হলে, টাইব্রেকারে গড়ায় এবং উভয় দল ৫টি করে পেনাল্টি শট করার সুযোগ পায়। টাইব্রেকারে রতনপুর ইউনাইটেড ক্লাবকে ৪-৩ গোলে পরাজিত করে সাতক্ষীরা কুকরালী এসকে স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টুর্নামেন্ট জুড়ে ক্রিড়ানৈপূর্ণ দেখানো ম্যান অফ দ্যা টুর্নামেন্ট, ম্যান অফ দ্যা ম্যাচ এবং রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের সহযোগী সংগঠনের জেলা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park