1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সম্পন্ন

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

মুহাম্মদ হাফিজ,, সাতক্ষীরা : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী কদমতলা বাজার কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহন শেষে প্রধান নির্বাচন কমিশনার এড. আকবর আলী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থীর মধ্যে মো. আইয়ুব আলী হরিণ প্রতিকে ৩৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলহাজ্ব কামরুল ইসলাম ছাতা প্রতিকে ২০১ ভোট পেয়েছেন। এছাড়া আলহাজ্ব ডা. হাসান সিদ্দীকি লাভু চেয়ার প্রতিকে ৪৭ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে মো. রফিকুল ইসলাম আনারস প্রতিক নিয়ে ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ শাহাজাহান আলী মোটর সাইকেল প্রতিক নিয়ে ১৮৬ ভোট ও অপর প্রার্থী মিজানুর রহমান চশমা প্রতিক নিয়ে ১৪০ ভোট পেয়েছেন।

সহ সাধারণ সম্পাদক পদে জাকির হোসেন মোরগ প্রতিক নিয়ে ৩২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আশরাফুজ্জামান টিউবওয়েল প্রতিক নিয়ে ২৩৯ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে দোয়েল পাখি প্রতিক নিয়ে সিরাজুল ইসলাম ৩৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী সাইকেল প্রতিক নিয়ে আনিছুর রহমান আনিছ ১৮২ ভোট পেয়েছেন।

এছাড়া, প্রচার সম্পাদক পদে মিলন হোসেন দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ২৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী শাহারুল ইসলাম মাইক প্রতিক নিয়ে ২৬৯ ভোট পেয়েছেন।

এদিকে, প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে মো. শামসুজ্জামান, কোষাধাক্ষ পদে আব্দুল্লাহ আল মামুন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এসএম আফসার উদ্দীন এবং সদস্য পদে- মোহাম্মাদ আলী, আবুল হাসান, শেখ. মিজানুর রহমান, শেখ নিজামুল হক শিমুল, হযরত আলী, রবিউল ইসলাম ও মো. সাইদুজ্জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে আছেন এড. আকবর আলী। অপর নির্বাচন কমিশনার এড.রেজাউল ইসলাম ও নজরুল ইসলাম ঢালী এবং এড. রফিকুল ইসলাম, এড. শফিক উদ্দীন, এড. হাসিব, এড. ফিরোজ দায়িত্ব পালন করেন।

এছাড়া, নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন এড. মো. আব্দুস সবুর, শেখ মাসুদ, আবুল খায়ের ও নুরুল ইসলাম।

এ বিষয়ে এড. আকবর আলী বলেন, নির্বাচনে ৬১৬ জন ভোটারের মধ্যে ৬০৩ জন ভোটার তাদের নিজেদের মত করে তাদের নেতা নির্বাচন করেছেন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পেরেছি এটাই আমার চাওয়া ছিল। কদমতলা বাজারের ব্যবসায়ীরা তাদের কাঙ্খিত নেতাকে নির্বাচিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park