1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধ বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় সাড়ে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

বুধবার ( ২০শে নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ ভোমরা, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, হিজলদী বিওপির সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৭টার দিকে কাকডাঙ্গা বিওপির টহলদল দুটি বিশেষ আভিযানিকদল কলারোয়া থানাধীন গেড়াখালী ও কেরাগাছি নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২,১০,০০০ টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ ও ৫১,০০০/- টাকা মূল্যের ১৭টি উন্নতমানের শাড়ী আটক করে। সকাল ১০ টার দিকে তলুইগাছা বিওপি একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১২/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে কলারোয়া থানাধীন কামারবাড়ী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩০,০০০/- টাকা মূ্ল্যের ১০টি শাড়ী আটক করে।বেলা ১২ টার দিকে ঘোনা বিওপি একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৭ হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে দাতভাঙ্গা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৭০,০০০/- টাকা মূ্ল্যের ভারতীয় ঔষধ আটক করে।

অপরদিকে দুপুর ১:৩০ ঘটিকার দিকে সাতক্ষীরাস্থ ভোমরা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে লক্ষীদাড়ি নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। এছাড়াও হিজলদী বিওপি পৃথক দুইটি আভিযানিকদল সীমান্ত কলারোয়া থানাধীন বড়ালী নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০,০০০ টাকা মূল্যের ১০টি উন্নতমানের শাড়ী আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park