
।
স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ
সাতক্ষীরার তালায় ভেজাল দুধ ব্যবসায়ীদের অপতৎপরতায় দুগ্ধ পল্লী খ্যাত গ্রামের সুনাম ভুলণ্ঠিত হতে চলেছে। প্রশাসন একেরপর এক অভিযান চালিয়েও নিবৃত করতে পারছে না ভেজাল কারবারিদের। দুগ্ধ শীতলীকরণ কোম্পানির কিছু কর্মকর্তা কর্মচারী দের জোকসাজসে এলাকার অসাধু ব্যবসায়ীরা গ্লুকোজ , পাম ওয়েল, জেলী, ডিটারজেন্ট পাউডার সহ নানা অস্বাস্থ্যকর উপাদানের মিশ্রনে ভেজাল দুধের ব্যবসা করে কোটিপতি বনে গেছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল উপজেলার জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জানা যায়, উপজেলার জেয়ালা গ্রামের সুকুমারের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। সে মঙ্গলবার সকালে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে। এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি ভেজাল মিশ্রিত দুধ পায়।