1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত


মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
:”পথ যেন হয় শান্তির, মৃত্যু নয়” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয় শীর্ষক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় তুফান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. মোঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান লিটুর সঞ্চালনায় তুফান কনভেনশন সেন্টার এন্ড লেক ভিউ রিসোর্টে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নের লক্ষ্যে গাড়িচালক এবং পথচারীদের সচেতন হতে হবে। মালিকপক্ষকে চালকদের জন্য নিয়মিত কর্মশালা (প্রশিক্ষণের) ব্যবস্থা করতে

হবে। চালকদের নির্ঘুম রেখে বিরতিহীন গাড়ি চালানো বন্ধ করতে হবে। প্রতিদিন ৩৫ থেকে ৪০ জন সড়ক দুর্ঘটনায় মারা যায়, যুদ্ধেও প্রতিদিন এত মানুষ মারা যায় না। আপনার জীবন শুধু আপনার একার নয়, সেটা  আমাদের, আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার, মা-বাবার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটি মহাসচিব
এস এম আজাদ হোসেন, ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ রহমতুল্লাহ পলাশ, সাবেক ফিফা রেফারী তৈবুব রহমান বাবু, সাতক্ষীরা জেলা (অতিঃ) পুলিশ সুপার আমিনুর রহমান। সাবেক সাতক্ষীরা পৌর মেয়র মোঃ তাসকিন আহমেদ চিশতী, জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ফারুক, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিষয়ক কর্মকর্তা পুলক চন্দ্র, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মহিদার রহমান, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসেন সহ বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park