
শহর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্যদিয়ে সাতক্ষীরায় রিয়েল এসএস আয়োজিত ফেব্রিকেটরস সম্মেলন, পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা মোজাফফার গার্ডেন অ্যান্ড রিসোর্ট সেন্টারে অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ওএমসি স্টিল লিমিটেড এর সিনিয়র ম্যানেজার মোঃ আব্দুস সালাম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওএমসি স্টিল লিমিটেড এর ডাইরেক্টর মোঃ জহিরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওএমসি স্টিল লিমিটেড এর জিএম মনোয়ার আলম।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন রিয়েল এস এস’র সাতক্ষীরা জেলার ডিলার মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ, মোঃ আলফাজ হোসেন প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ওএমসি স্টিল লিমিটেড এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আখতারুজ্জামান,এক্সিকিউটিভ মো. জাহিদুল ইসলামসহ সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রিয়েল এস এস ফেব্রিকেটরস বৃন্দ। সম্মেলন শেষে র্যাফেল ড্র,পুরস্কার বিতরণী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়েল এসএস অত্যন্ত সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। পন্যের গুনগতমান অক্ষুন্ন রেখে ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন নতুন আঙ্গিকে রিয়েল এসএস এর পন্য গ্রাহকদের নজর কেড়েছে।