
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা::রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিপ্লবী ছাত্রজনতার গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে গণজমায়েত করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী বখতিয়ার হোসেন,রাকিবুল হোসেন,ইমরান হোসেন,মোল্লা ইব্রাহীম খলিলুল্লাহ,নাইম হোসেন,সিয়াম, রিজভী,ইখতিয়ার উদ্দিন ,সোহাগ হোসেনসহ প্রমুখ।
আন্দোলনকারীরা বলেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। তিনি কিভাবে রাষ্ট্রপতি পদে আছেন আমরা জানতে চাই। ৫ আগস্ট বলেছিল শেখ হাসিনার পদত্যাগ পত্র আমার কাছে আছে, তবে গত দিন বলেছে যে আমার কাছে নেই। তিনি কিভাবে এতো বড় একটা পদে বসে থাকে? এমন অনেক ব্যক্তি বড় বড় পদে বসে আছে, তাদের সকলকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতি চুপ্পু যে পর্যন্ত তার পদ থেকে পদত্যাগ না করবেন সে পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।
আন্দোলনকারীরা বলেন,” বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। তিনি কিভাবে রাষ্ট্রপতি পদে আছেন আমরা জানতে চাই। ৫ আগস্ট বলেছিল শেখ হাসিনার পদত্যাগ পত্র আমার কাছে আছে তবে গত দিন বলেছে যে আমার কাছে নেই। তিনি কিভাবে এতো বড় একটা পদে বসে থাকে?এমন অনেক ব্যক্তি বড় বড় পদে বসে আছে, তাদের সকলকে পদত্যাগ করতে হবে। রাষ্ট্রপতি চুপ্পু যে পর্যন্ত তার পদ থেকে পদত্যাগ না করবেন সে পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না।”
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা আরো বলেন, ‘’বাংলাদেশের রাষ্ট্রপতি দ্বিমুখী বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যে স্পষ্ট যে তিনি শেখ হাসিনাকে বৈধতা দিতে চান। আমরা গণ-আন্দোলনের শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারবো না। রাষ্ট্রপতির এ বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যানের সাথে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দ্রুত পদত্যাগের দাবি জানান’।