1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়ানের অধিনস্থ পদ্মশাখরা, ভোমরা, কাকডাঙ্গা, তলুইগাছা, কালিয়ানী, মাদরা ও হিজলদি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় এগার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ২ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দাসপাড়া নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ১৩/৩-এস এর ৭ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ ভাদিয়ালী পাকা রাস্তা নামক স্থান হতে দুইটি পৃথক অভিযানে ৩২ বোতল ভারতীয় মদ আটক করে। চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬-‌এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ চান্দা নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল মেইন পিলার ২ হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/৭ এস এবং ২/৬-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষী দাড়ি ও ঘোষপাড়া নামক স্থান হতে ৮৭,০০০ টাকা মূল্যের কম্বল ও কাপড় সামগ্রী আটক করে। কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৬৫-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন পূর্ব কালিয়ানী নামক স্থান হতে ১,০৫,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চারাবাড়ি নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় থ্রী-পিস আটক করে। চান্দুরিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাংগা বিওপির বিশেষ আভিযানিক দল ১৩/৩-এস এর ৭ আরবি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাকডাংগা থানাধীণ ভাদিয়ালী পাকা রাস্তা নামক স্থান হতে ২,১০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীণ চান্দা নামক স্থান হতে ১,৪০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল কর্তৃক কলারোয়া থানাধীন গোপীনাথপুর পাকা রাস্তার উপর হতে ৮৪,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।

বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সর্বমোট ১০,৭১,০০০/- (দশ লক্ষ একাত্তর হাজার) টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park