
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানে চ্যানেল আই- প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে সাতক্ষীরা শহরের প্রাণসায়র খালের পূর্বপাশে আমের চারা রোপণের মধ্যদিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
চ্যানেল আই-এর সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ,প্রফেসর পবিত্র মোহন দাশ, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, অ্যাডভোকেট মুনিরউদ্দীন, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, সাহিত্যিক সুদয় কুমার মন্ডল, লেখক মনিরুজ্জামান মুন্না, বিশিষ্ট সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, এম কামরুজ্জামান, রামকৃষ্ণ চক্রবর্তী, আসাদুজ্জামান, আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, শরীফুল্লাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, গোলাম সরোয়ার, মোঃ আমিরুজ্জামান বাবু, শেখ তানজির আহমেদ, শাহিন গোলদার, মহিদার রহমান, এসএম শহীদুল ইসলাম, আব্দুস সামাদ, এসএম বিপ্লব হোসেন, মো. হোসেন আলী, মো. ইব্রাহীম খলিল, রেজাউল করিম, নাজমুস শাহাদাত জাকির, শেখ সিদ্দিকুর রহমান, সেলিম হোসেন, রেজাউল ইসলাম, মাহিদা মিজান, নাজমুল আলম মুন্নাসহ শিক্ষক, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সুধীজন।
বৃক্ষরোপন কর্মসূচীতে দুই শতাধিক বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপন করছে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী সবুজ বেষ্টনী গড়ার অংশ হিসেবে গাছের চারা রোপণ করেছে সংগঠনটি। প্রকৃতি ও জীবন ক্লাব পরিবেশ বান্ধব এমন নান্দনিক কর্মসূচী গ্রহণ করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এবং কর্মসূচীর সফলতা কামনা করেন জেলা প্রশাসক।
কর্মসূচীতে সহাযোগিতা করেন সাতক্ষীরা জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্যরা।