
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ সংগ্রাম, সাফল্য ও গৌরবের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়সহ সারাদেশ ন্যায় সাতক্ষীরায় র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১লা ডিসেম্বর (রবিবার) বিকাল ৫ টায় নিরাপদ সড়ক চাই এর পলাশপোলস্থ অস্থায়ী কার্যালয় হতে এ একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নিরাপদ সড়ক চাই কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ কামরুল ইসলাম ফারুক এর সভাপতিত্বে ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সদর উপজেলা শাখার সভাপতি মীর আবু বকর এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই সাতক্ষীরা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবুল কালাম। এ সময় আরো বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মুহাম্মাদ দিদারুল ইসলাম, নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এম মহিদার রহমান, শেখ আব্দুল আলিম, মোঃ মুনসুর রহমান, অতিঃ পিপি অ্যাড মোঃ মোস্তফা জামান, জি এম সোহরাব হোসেন, সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ সংস্থা’র সভাপতি মোঃ আবু সাঈদ, সৈয়দ আব্দুস সালাম পান্না, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ ফিরোজ হোসেন, মোঃ আতিকুজ্জামান, মোঃ আতিয়ার রহমান, মোশাররফ হোসেন, মোঃ হাফিজুর রহমান, মোঃ অহিদুজ্জামান, মোঃ আব্দুল মাতিন, মোঃ জাকিরুল ইসলাম, শাহজাহান আলী মিটন, মোঃ মুনজুর কাদির, মোঃ গোলাম মোস্তফা, মোঃ রুহুল আমিন, মোঃ আসাদুজ্জামান খান, মুহাম্মাদ হাফিজ, মোঃ আব্দুর রহিম,হাবিবুল্লাহ বাহার, শেখ মনিরুল ইসলাম, এস এম মিনারুল ইসলাম, হেলাল উদ্দীন, মোঃ তারিকুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রয়াত জাহানারা কাঞ্চনকে, যার আত্মত্যাগে নিরাপদ সড়ক চাই সংগঠনের সূচনা। দেশব্যাপী ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে গঠিত হয়েছিলো ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) নামে এই সংগঠনটি।
নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠার এ ৩১ বছরের মধ্যে জনকল্যাণমুখী সংগঠন হিসেবে তার ব্যাপক কর্মতৎপরতায় দেশের সীমানা ছাড়িয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়েও পেয়ে গেছে যথেষ্ট পরিচিতি।
সমাবেশে বক্তারা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে আখ্যায়িত করে বলেন, নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ইলিয়াস কাঞ্চনের অবদান অনস্বীকার্য। নিরাপদ সড়ক চাই এখন একটি সফল সামাজিক আন্দোলনের নাম। সড়ক দুর্ঘটনারোধে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার করা যাবে না। গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। পাশাপাশি সড়কগুলোকে সংস্কার আনতে হবে। এক্ষেত্রে যাত্রীরাও সচেতন হয়ে সড়ক দুর্ঘটনার ভয়াবহ প্রবণতা রুখে দিতে পারেন।