1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার ৬ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত শিবির জয়ী হওয়া জরুরি নয়, শিক্ষার্থীদের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি: এস এম ফরহাদ বিরামপুরে তামাকবিরোধী আইন ও ভোক্তা অধিকার লঙ্ঘনে জরিমানা, স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারে চুরির চেষ্টায় মুচলেকা মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চারঘাটে মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ

সরোয়ার হোসেন বাবলাকে হত্যার ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার ৬

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ। ‎
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ।
‎
‎চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় গুলি চালিয়ে ২ জনকে হত্যা ও রাউজানে প্রকাশ্যে গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭
‎
‎শুক্রবার  দুপুরে  এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ জানায়, গত বুধবার  বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের হামজারবাগ এলাকায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগের সময় তার ওপরে হামলা করে দুর্বৃত্তরা। ওই হামলায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হন।
‎
‎ এছাড়াও সারোয়ার বাবলা নামে একজন গুলিবিদ্ধ হয় পরবর্তীতে মারা যান। সেই সঙ্গে একই ঘটনায় এরফানুল হক শান্ত ও মো. সানোয়ার নামে আরও ২ জন গুলিবিদ্ধ হয়।
‎
‎ওই ঘটনার প্রেক্ষিতে ৮ জনকে আসামি করে মামলা করা হয়। তাদের মধ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উল্লেখযোগ্য ২ আসামি আলাউদ্দিন ও হেলালকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।
‎
‎এদিকে বুধবার (৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের রাউজানের  চৌধুরীপাড়ায় সুমন, ইসমাইল, খোরশেদ ও সোহেল নামে চারজনকে উদ্দেশ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় ভুক্তভোগীদের দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার প্রধান আসামি ইশতিয়াক চৌধুরী ছাড়াও জ্যাকি ও জনি নামে আরও দুইজনসহ মোট তিনজনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৪ রাউন্ড ‍গুলিসহ গ্রেপ্তার করে র‌্যাব-৭।
‎
‎অন্যদিকে বৃহস্পতিবার  বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটনের চাইলতাতলী  এলাকায় ইদ্রিস নামে এক অটোরিকশা চালককে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালায় দুর্বৃত্তরা। ওই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর দেয়া তথ্যে ওই ঘটনার সঙ্গে তিনজন জড়িত তাদের মধ্যে  রাজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎সংবাদ সম্মেলনে র‌্যাব-৭ জানায়, চট্টগ্রামে পৃথক ওই তিনটি ঘটনায় ৯ জন গুলিবিদ্ধ হয়েছে এসব ঘটনায় র‌্যাব ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারদের সবার বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park