1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সম্পদে ভরপুর সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে: এড. সামসুজ্জামান

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৭২ বার পঠিত

 

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দলের সাবেক কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের নেতৃত্বে সিলেটের গোয়াইনঘাটে তারেক রহমান প্রণীত ৩১ দফা কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে গনসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসনকে কৃত্রিমভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে। বিগত ১৭ বছর থেকে উন্নয়নবঞ্চিত এই এলাকা। শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন দিক থেকে পিছিয়ে রাখা হয়েছে এই অঞ্চলকে।

সমাবেশে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, আমরা পিআর চাই না। খালেদা জিয়া, তারেক রহমান সরাসরি সংখ্যাগরিষ্ঠতার পক্ষে। মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, আমি দলের কেন্দ্রীয় পদ থেকে সরে গিয়েছিলাম মাত্র। আমি বিএনপির ছিলাম, বিএনপি’রই আছি।

গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনের যৌথ পরিচালনায় সমাবেশের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আছলাম উদ্দিন।

সমাবেশে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান আরও বলেন, দল যাকে মনোনয়ন দেবে আমি ধানের শীষের পক্ষে কাজ করে যাবো। তবে মনে রাখবেন আপনারা প্রয়াত সাংসদ দিলদার হোসেন সেলিমের উত্তরসূরী। সুতরাং আপনারাই ভালো জানেন কে এই আসনের জন্য যোগ্য।

এদিকে বাদ আসর গোয়াইনঘাট বাজারে ৩১ দফা কর্মসূচী সম্বলিত লিফলেট বিতরণ করেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

এসময় জৈন্তাপুর, গোয়াইনঘাট, ও কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park