1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সবুজের ছায়া ঘেরা গ্রামের সৌন্দর্য্য বরাবরই মুগ্ধ করে আমাদের। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

সবুজের ছায়া ঘেরা গ্রামের সৌন্দর্য্য বরাবরই মুগ্ধ করে আমাদের।

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
গ্রামের বিশাল বির্স্তীর্ণ সবুজ মাঠ সেই সাথে বয়ে চলা আঁকাবাঁকা পথ , নদী ইত্যাদি জানান দেয় প্রকৃতি বয়ে চলা এক নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে। গ্রামের সৌন্দর্য কখনো শহরের ইট কাঠে পাওয়া যাবেনা। তাইতো শহরের মানুষ খানিকটা অবসরে নাড়ির টানে ছুটে চলে আসে গ্রামের বাড়িতে।

গ্রামের সবুজ পল্লীতে যার শৈশব কাটিয়েছেন সেই ব্যক্তি যত বড়ই হোক না কেন,তার অবস্থান যেখানেই হোক সে বারেবারে চাইবে তার গ্রামের সবুজ প্রকৃতিতে ফিরে যেতে ।তাইতো বাংলা সাহিত্যের কিংবদন্তি কবিরা তাদের কবিতায় প্রকাশ করেছেন গ্রামের প্রতি তাদের ভাব ভালোবাসার কথা।
কবিগুরু তার অনেক গানে গ্রামের সৌন্দর্য্য বর্ননা করেছেন তেমনই একটি গান –
গ্রাম ছাড়া ওই রাঙ্গামাটি র পথ
আমার মন ভুলায় রে।

কবি মাইকেল মধুসুদন দত্ত সুদূর ফ্রান্সে গিয়েও শৈশবের সেই মধুর স্মৃতি মনে করে লিখেছেন
“সতত, হে নদ তুমি পড় মোর মনে!
সতত,তোমার কথা ভাবি এ বিরলে?”

জীবনানন্দ দাশ লিখেছেন-
“আবার আসিব ফিরে,
ধানসিড়িটির তীরে,
এই বাংলায়।“

বাংলার রূপ ও সৌন্দর্য কবিকে এমনভাবে আচ্ছন্ন করেছে যেমন করে একজন প্রেমিক তার প্রেমিকার সৌন্দর্যে মুগ্ধ হয়। বাংলার বুকে যে অপার রূপের খনি, তার কাছে পুরো দুনিয়ার সৌন্দর্য যেন কবির কাছে নস্যি! তাই তো তিনি বলেছেন-
বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ‌ খুঁজিতে যাই না আর।
এরকমই একটা গ্রামে যাবার জন্য মন চঞ্চল করছিল অনেক দিন থেকেই। আর তখনই পেয়ে গেলাম আমার এক অফিস কলিগের বদান্যতায় এই গ্রাম টির সন্ধান।

জগন্নাথপুর ও দিরাই সীমান্তবর্তী এই গ্রাম। নাম তার ভুরাখালী, এই গ্রামেই জন্মগ্রহন করেছেন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী জাতীয় নেতা প্রয়াত মরহুম আব্দুস সামাদ আজাদ।

জগন্নাথপুর-দিরাই সীমান্তের একদিকে ভুরাখালী, অন্যদিকে দিরাইয়৷ দুই উপজেলায় ছিলেন ভাটি বাংলার দুই সিংহপুরুষ প্রয়াত জাতীয় নেতা মরহুম আব্দুস সামাদ আজাদ ও প্রয়াত স্বর্গীয় বাবু সুরঞ্জিত সেন গুপ্ত।

এই দুই উপজেলার দুই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কামারখালী নদী ও কালনী নদী।
গাছপালায় ঢাকা মেঠো পথ, নিবিড় বাঁশবন, শ্যাওলা জমে থাকা ডোবা এখনও রয়েছে৷ প্রকৃতি প্রেমিক দুই নেতা এই জায়গার টানে বারবার এসেছেন । তাইতো কবি বলেছেন-
চারিধারে চেয়ে এই প্রকৃতির সঙ্গে, পাখির গানের সঙ্গে, মানুষের সুখ দুঃখের যোগ আছে বলেই এতো ভালো লাগে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park