1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সফিপুর জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

সফিপুর জনকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ২০২৫

মোঃইয়াকুব আলী তালুকদার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২৬০ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার

স্টাফ রিপোর্টার, গাজীপুর

প্রতি বছরের ন্যায় এবারও গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরের ” সফিপুর জনকল্যাণ সংস্থা ” এর বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শুরু হয়েছে।
সামাজিক এই সংগঠনটি প্রতি বছরই এই সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও দাতব্য প্রতিষ্ঠান এবং সরকারি রাস্তায় বৃক্ষ রোপণ করেন। আবহাওয়া ও পরিবেশ এবং সামাজিক ভারসাম্য ফিরিয়ে আনতে তাদের এই উদ্যোগ।

গতকাল ১৯ জুন রোজ বৃহস্পতিবার
আব্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুলের সকল ছাত্র ছাত্রী এবং শিক্ষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণের মাধ্যমে তাদের এই কর্মসূচি শুরু করা হয় এবং আজ ২০ জুন শুক্রবার লস্কর চালা দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করা হয়। সংস্থার পরিচালক মো রনি সাহেব উপস্থিত ছিলেন।এছাড়াও সংগঠনের দায়িত্বশীল সদস্য এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছাত্র ছাত্রী, শিক্ষক এবং এলাকাবাসী বিভিন্ন জাতের গাছের চাড়া পেয়ে বেশ আনন্দিত। এমন কাজকে সবাই স্বাগত জানান।
তাদের এই বৃক্ষ রোপণ কর্মসূচি চলবে আরও বেশ কয়েকদিন।

বৃক্ষ রোপণ ছাড়াও এই সামাজিক সংগঠনটি সমাজের বিভিন্ন সেবা ও সহযোগিতা মুলক কাজ করে থাকেন। অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ান। অসুস্থ রোগীদের ঔষধ ও চিকিৎসা প্রদান করেন। গরীব ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সামগ্রী ও পড়াশোনার খরচ বহন করেন। ক্ষুদার্ত অনাহারী পরিবারে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কাজ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park