1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সত্য সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুরের উপরে অতর্কিত হামলা , থানায় অভিযোগ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

সত্য সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক হাফিজুরের উপরে অতর্কিত হামলা , থানায় অভিযোগ

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২২৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার মোঃ জামাল উদ্দিন সাতক্ষীরা

২০ শে এপ্রিল সোমবার ২০২৫ সাতক্ষীরার
“কালিগঞ্জে কোন্দলে জর্জরিত বিএনপি!
রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেই চলেছে” সংবাদ প্রকাশ করায় দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার কালিগঞ্জ বুরো প্রধান সাংবাদিক হাফিজুর রহমানের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করে কুদ্দুস ও তার বাহিনী।

সোমবার(২০ এপ্রিল) সকালে উপজেলা মোড় সাইদের চায়ের দোকান সংলগ্ন এলাকায় তার উপর এই অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়।

এই বিষয়ে কালিগঞ্জ কালিগঞ্জ থানা ও সেনাক্যাম্পে সাংবাদিক হাফিজুর রহমান বাদী হয়ে পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক হাফিজুর রহমান
‘দৈনিক সাতক্ষীরার সংবাদ’ পত্রিকা সহ বিভিন্ন অনলাইন পোর্টালে কালিগঞ্জ উপজেলার ব্যুরো প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে অত্র এলাকার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড, সামাজিক বিষয় সহ অন্যান্য বিষয় প্রতিনিয়ত পত্রিকায় প্রকাশ করে থাকেন। গত (১৯ এপ্রিল) কালিগঞ্জে কোন্দলে জর্জরিত বিএনপি রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেই চলেছে সংবাদ প্রকাশ করায় এবং কিশোর গ্যাংয়ের দুইজন সদস্যকে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার করিয়া থানায় সোপর্দ করে। উক্ত বিষয়টি নিয়ে পত্রিকায় প্রকাশ করে। পরবর্তীতে কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠের পূর্ব পার্শ্বে সাইদ হোসেনের চায়ের দোকানের সম্মুখে দাড়াইয়া মোবাইল ফোনে কথা বলা কালীন সময়ে মোটরসাইকেল যোগে এসে উপজেলার বাজার গ্রাম এলাকার মৃত শেখ নেছার উদ্দীন ছেলে শেখ আব্দুল কুদ্দুস, আউরঙ্গজেবের ছেলে খোকন সহ অজ্ঞাতনামা ৩/৪ জন সাংবাদিক হাফিজুরের উপরে সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা তারা কিল, চড়, ঘুসি মারে এবং পরবর্তীতে নিউজ করলে তাকে জীবনাশের হুমকি প্রদান করে। এ সময় সাংবাদিক হাফিজুর কে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সাংবাদিক হাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান,তিনি সাবেক সেনা কর্মকর্তা/কমান্ডো (১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন/৩ ই-বেঙ্গল রেজিমেন্ট) আমি ১৯৯৭ সালে অবসর গ্রহন করে সেই থেকে তিনি বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কাজ কাজ করছেন। তিনি কালিগঞ্জ উপজেলার বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির বিরুদ্ধে সাহসিকতার সাথে সাংবাদিকতা করে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় কিছু বকাটে ভাড়াটিয়া করে প্রকাশ্য দিবালোকে তার উপর এই হামলা চালিয়েছে।

এ ঘটনায় কালিগঞ্জ থানা ও সেনা ক্যাম্পে লিখিত দুটি অভিযোগ দায়ের করেছেন।

বিষয়টি নিয়ে কালিগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকরা এই অতর্কিত হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির জন্য প্রতিবাদ জানিয়েছেন।।।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park