1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সচেতনতা যতদিন না বাড়াবেন ততোদিন দালালের পাল্লায় পড়তে থাকবেন ইউএনও নুজহাত তাসনীম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

সচেতনতা যতদিন না বাড়াবেন ততোদিন দালালের পাল্লায় পড়তে থাকবেন ইউএনও নুজহাত তাসনীম

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে কৃষক, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে ভূমি মেলা২০২৫ উপলক্ষে র‍্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জনসচেতনতামূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) নুজহাত তাসনীম আওন তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধনী বক্তব্যে সকলকে ভূমি আইন ও ভূমি সেবা বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন সচেতনতা যতদিন না বাড়াবেন ততোদিন দালালের পাল্লায় পড়তে থাকবেন , অসাধু চক্রের পাল্লায় পড়বেন পড়তেই থাকবেন, যতদিন আপনি এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম সচেতন না হবেন।

রবিবার (২৫ মে) বিরামপুর ভূমি অফিস চত্বরে সকাল সাড়ে ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভূমি মেলা ২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) নুজহাত তাসনীম আওন বলেন “ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্য সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার আয়োজন করা হয়েছে।”

ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভায় ভূমি বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, বিরামপুর থানার তদন্ত অফিসার আতাউর রহমান, উপজেলা ৪ নং দিওড় ইউনিয়নের চেয়ারম্যান আঃ মালেক মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপুল কুমার চক্রবর্তী, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সাধারণ জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সেতুবন্ধন সুদৃঢ় করে ।জনসচেতনতামূলক সভা শেষে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কুইজ প্রতিযোগিতায় ১ম ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরুষ্কৃত করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের মেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অঃদাঃ) নুজহাত তাসনীম আওন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park