1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সখীপুর দোকানে অগ্নিকান্ড; প্রায় কোটি টাকার ক্ষতি - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত। চারঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হাউলী ইউনিয়নে টিসিবি কার্ডধারীদের মাঝে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রি ​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

সখীপুর দোকানে অগ্নিকান্ড; প্রায় কোটি টাকার ক্ষতি

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭০ বার পঠিত

খাঁন আহম্মেদ হৃদয় পাশা,
বিশেষ প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শহরের কচুয়া রোডের খেলাঘর ও ইউসুফ মিয়ার খোলা পেট্রোলের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনার শুরু হয়। পরে সখীপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ইতিমধ্যে দোকানগুলোর কিছুই আর অবশিষ্ট নেই। ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন,আগুনে পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।প্রত্যক্ষদর্শী টাইগার নজরুল সহ বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ ধারণ করে। সবচেয়ে শঙ্কার বিষয় ছিল- অগ্নিকাণ্ডের পশ্চিম পাশে ডাচ বাংলা ব্যাংক ও পূর্বপাশে একটি টিনের দোকানের পরেই অগ্রণী ব্যাংকের শাখা।আগুন ছড়িয়ে পড়লে শাখা দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park