1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা ও ২২ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা ও ২২ কেজি ওজনের অজগর সাপ উদ্ধার

ইকবাল হোসেন রিংকু মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৫ বার পঠিত

ইকবাল হোসেন রিংকু
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন ধান ক্ষেত থেকে অক্ষত অবস্থায় ১২ ফুট লম্বা এবং ২২ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এ সসয় শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনেরর পরিচালক স্বপন দেব সজল রাত ১০টায় জানান, পশ্চিম নোয়াগাঁও এলাকার ইরেশ দেবনাথের বাড়ির সংলগ্ন একটি ধান ক্ষেতে সাপ টি বাড়ির লোকজন বিশাল আকৃতির একটা অজগর সাপ’কে দেখে আতঙ্কিত হয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন শ্রীমঙ্গল-কে খবর দিলে আমি সেই ধান ক্ষেত থেকে বিরাট আকৃতির অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি। পরে বন বিভাগের কাছে হস্তান্তর করি। এদিকে উদ্ধারকৃত সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং এর ওজন প্রায় ২২ কেজি হতে পারে বলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান। এদিকে জানতে চাইলে মুঠোফোনে যোগাযোগ করলে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো: শহিদুল ইসলাম এর নম্বরটি বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park