1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো :আল আমিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

মোঃ আল-আমিন 

জয়পুরহাট প্রতিনিধি:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের আব্বাস আলী খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জয়পুরহাট জেলা শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য ৩৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এডভোকেট মামুনুর রশীদকে সভাপতি এবং এডভোকেট আসলাম হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রাব্বানি। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এছাড়া বক্তব্য রাখেন জয়পুরহাট শাখার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির ডাঃ ফজলুর রহমান সাঈদ, উপদেষ্টা ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডল, উপদেষ্টা রাশেদুল আলম সবুজ এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি এডভোকেট মামুনুর রশীদ। তিনি বলেন, জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাব।

সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park