1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শোভনালীতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শোভনালীতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধি
আশা শুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদের সাবেক রিলিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম সরদার (৯৫) কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর গার্ড অব অনার ও নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের সর্বজন শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম শুক্রবার দিবাপূর্ব ভোর ৪ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি এক স্ত্রী, তিন পুত্র, দুই কন্যা রেখে গেছেন। শুক্রবার ঢাকা থেকে মরদেহ আশাশুনির গোদাড়া গ্রামে পৌছলে বাদ আছর গোঁদাড়া উত্তর পাড়া সরদার বাড়ি জামে মসজিদেরর সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শোভনালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবু বক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল গফফার সানা, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, সভাপতি জি এম ফারুক, মরহুমের ছেলে নাজমুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। জানাজা নামাজে ইমামতি করেন গোঁদাড়া সরদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম। জানাযার নামাজ শেষে মসজিদের পাশে তাকে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park