1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেষ মুহুর্তে প্রচারনায় ব্যস্ত ব্রহ্মরাজপুর বাজার পরিচালনা কমিটির প্রার্থী ও সমর্থকরা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শেষ মুহুর্তে প্রচারনায় ব্যস্ত ব্রহ্মরাজপুর বাজার পরিচালনা কমিটির প্রার্থী ও সমর্থকরা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ১৬ই নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। আর মাত্র ২দিন পরই প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে। শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

নির্বাচন পরিচালনা কমিটির মারফতে জানা গেছে নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫ টি পদের বিপরীতে মোট ২৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইতিমধ্যে নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে পোষ্টার আর লিফলেটে ছেয়ে গেছে বাজারের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অলিগলি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের সমর্থকরা ব্যবসায়ী ভোটারদের সামনে গিয়ে হাজির হয়ে দোয়া ও ভোট চাইছেন। তবে ভোটাররা মুখ খুলতে নারাজ। তাদের মতে যারা সব সময় সুখে দুখে ব্যবসায়ীদের পাশে থাকবে এবং যাকে যোগ্য মনে হবে ভোট দিয়ে তার পাল্লাই ভারী করবেন।

নির্বাচনে সভাপতি পদে হরিণ প্রতীকে লড়ছে মোঃ আব্দুর রশীদ ও ছাতা প্রতীকে লড়ছেন গোলাম মোস্তফা বাবু।

সহসভাপতি পদে সিলিং ফ্যান প্রতীকে ইব্রাহিম হোসেন, আনারস প্রতীকে মনিরুল ইসলাম, চেয়ার প্রতীকে সোলেমান সরদার,দেয়াল ঘড়িতে আলমগীর হোসেন লড়বে।

সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন মোরগ প্রতীকে
নাজমুল হোসেন, ফুটবল প্রতীকে মুকুল সরদার, তালা প্রতীকে শেখ বাদশাহ ফয়সাল।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডাব প্রতীকে এস এম কাজল, মই প্রতীকে লুৎফর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন কলম প্রতীকে কবিরুল ইসলাম, মাছ প্রতীকে আমিরুল ইসলাম খোকন।

প্রচার সম্পাদক পদে মাইক প্রতীকে সাদ্দাম হোসেন, আম প্রতীকে মামুন হোসেন লড়ছেন।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে হাতি প্রতীকে আব্দুল কুদ্দুস ও ঘোড়া প্রতীকে মোঃ সবুজ গাজী লড়বে।

এছাড়াও কোষাধ্যক্ষ পদে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায়
শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে আবুল হোসেন বাবলু সদস্য পদে মোঃ রবিউল ইসলাম, মিজানুর রহমান বাবু, মুহাম্মদ বাবল আলী,রবিউল ইসলাম এবং আব্দুস সালাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছে।

১৬ই নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলবে। কে হাসবেন বিজয়ের হাসি নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park