1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শেরপুরে উপজেলা রিসোর্স টিমের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবি সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক। উদ্ভাবকদের জন্য স্বল্প সুদে ঋণের উদ্যোগ নেওয়া হবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। গণভোটের রায় সরকার মানতে বাধ্য নেত্রকোনায় বিরোধী দলীয় নেতা। গাজীপুরের কালিয়াকৈর ফিরে দেখা রক্তাক্ত জুলাই এবং শহীদ আব্দুল্লাহ। নাফ নদী ও সীমান্তে বিজিবির টহল জোরদার, ড্রোনে নজরদারি বৃদ্ধি। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের ৩য় ব্যাচের ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ : নতুন জীবন ফিরে পেলো কৃষ্ণ হাজং ধোবাউড়া সাবরেজিস্টার অফিসে শ্রেণি জালিয়াতিতে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ। চারঘাটে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সিপইসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি নাঈম, সম্পাদক আজিজ

শেরপুরে উপজেলা রিসোর্স টিমের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

ববি রানী রায় শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

ববি রানী রায় শেরপুর প্রতিনিধি:

শেরপুরে উপজেলা রিসোর্স টিম (ইউআরটি)-এর সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৯ জুন ২০২৬) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘মহারশী’ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক মিজ্ আরিফা সিদ্দিকা এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনগণমুখী করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

জেলা প্রশাসক আরও বলেন, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে কাজে লাগিয়ে সাধারণ মানুষের আস্থা ও সেবার মান বাড়াতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, রেকর্ড সংরক্ষণ এবং সহজ উপায়ে সেবা প্রদান সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সদস্যবৃন্দ মাঠপর্যায়ে গ্রাম আদালতের কাজ আরও জোরালো করতে নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park