1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সাতক্ষীরা সদরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ।

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা সদর উপজেলায় কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের মাঝে ফ্যামিলি কিটস বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা সমাজসেবা কার্যালয়, সাতক্ষীরা সদর-এর আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরীফুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা মুর্শিদ হাসান তালুকদার, জনতা ব্যাংকের ব্যবস্থাপক শাহিনুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন ফিল্ড সুপারভাইজার মির শরিফুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী টিপু সুলতান ও সাদ্দাম হোসেন, শিশু সুরক্ষা সমাজকর্মী বাশিয়ার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিতরণকৃত প্রতিটি ফ্যামিলি কিটবক্সে ছিল ২টি বড় কম্বল, ২টি শিশুদের কম্বল, ২টি গোসলের সাবান, ২টি কাপড় ধোয়ার সাবান, ২টি বড় টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৪টি মশারি, একটি রিচার্জেবল ব্যাটারিচালিত টর্চলাইট, ২টি তোয়ালে/গামছা এবং একটি ওয়াটারপ্রুফ ক্যারি ব্যাগ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই সহায়তার আওতায় কেস ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত আইনের সংঘাতে জড়িত শিশু, আইনের সংস্পর্শে আসা শিশু এবং তীব্র ঝুঁকিতে থাকা শিশুদের পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া থ্যালাসেমিয়া আক্রান্ত, প্রতিবন্ধী, হরিজন সম্প্রদায়ের শিশু, পিতৃহীন-মাতৃহীন শিশু এবং রেল কলোনি ও সুইপার কলোনির সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারকেও ফ্যামিলি কিট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা জানান, “থাকলে শিশু সুরক্ষিত, উন্নয়ন হবে অদম্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু সুরক্ষা নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park